News Flash

  • Home
  • Uncategorized
  • Rising Omicron : বাড়ছে ওমিক্রন, দেশের দৈনিক কোভিড গ্রাফে খানিক স্বস্তি
Image

Rising Omicron : বাড়ছে ওমিক্রন, দেশের দৈনিক কোভিড গ্রাফে খানিক স্বস্তি

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স) : দ্রুত গতিতে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কলকাতায় ইতিমধ্যেই দু’জন বিদেশ ফেরত যাত্রীর দেহে সংক্রমণ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে জিনোম পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এমতাবস্থায় খানিকটা স্বস্তি মিলল করোনা গ্রাফে। রবিবার দেশে সার্বিকভাবে কমেছে মারণ ভাইরাসের সংক্রমণ। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ৭৭৪। কোভিড মৃত্যুর সংখ্যা ৩০৬। সুস্থ হয়েছেন আট হাজার ৪৬৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ২৪১। যা গতকালের তুলনায় খানিকটা কম। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩০৬ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে খানিকটা কম। দেশে এই মুহূর্তে মৃত্যুহার ১.৩৭ শতাংশ। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ৪৩৪ জন।

স্বস্তি দিয়ে এদিন আরও কমেছে করোনার অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯২ হাজার ২৮২ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ২২ হাজার ৭৯৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৪ জন। এখনও পর্যন্ত দেশে ৩৩ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এদের মধ্যে বেশ ইতিমধ্যেই বেশ কয়েকজন সুস্থ।


স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩২ কোটি ৯৩ লক্ষ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন পেয়েছেন ৮৯ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১১ লক্ষের ৮৯ হাজার ৪৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top