News Flash

  • Home
  • Uncategorized
  • Prime Minister : শনিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক
Image

Prime Minister : শনিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স) : শনিবার মধ্যরাতে হ্যাক করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট। এর পরে সেই অ্যাকাউন্ট থেকে লেখা হল, ‘দেশে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫০০ বিট কয়েন কিনেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে।’ এর পরই মোদীর টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। জোর চর্চা হতে শুরু করে নেটমাধ্যমে। তড়িঘড়ি আসরে নামেন সাইবার বিশেষজ্ঞরা। অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়। রবিবার সকালে পর্যন্ত জানা যায়নি, মোদীর টুইটার হ্যাক করার পিছনে কারা। তবে তদন্ত চলছে।

পিএমও-র তরফে টুইট করে লেখা হয়, ‘অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টের সঙ্গে আপস করতে হয়েছে। এর পরই অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়। টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই সময়ের মধ্য়ে ওই অ্যাকাউন্ট থেকে যে সব টুইট করা হয়েছে, তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’
অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর ওই সময়ের মধ্যে করা বেশিরভাগ টুইট মুছে দেওয়া হয়। কিন্তু তত ক্ষণে ওই সব টুইটের স্ক্রিনশট ঘুরতে শুরু করেছে নেটমাধ্যমে। ‘হ্যাশট্যাগ হ্যাকড’-ও ট্রেন্ডিং হতে শুরু করে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top