News Flash

  • Home
  • Uncategorized
  • Twitter : প্রধানমন্ত্রী মোদীর হ্যাক হওয়া টুইটার অ্যাকাউন্ট সুরক্ষিত
Image

Twitter : প্রধানমন্ত্রী মোদীর হ্যাক হওয়া টুইটার অ্যাকাউন্ট সুরক্ষিত

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স) : শনিবার মধ্যরাতে হ্যাক করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টকে রবিবার ভোরে অ্যাকাউন্টটি সুরক্ষিত করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে বিষয়টি জানানো হয়। এদিন প্রধানমন্ত্রীর টুইট, ‘খুব কম সময়ের জন্যই নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল কম্প্রোমাইজ হয়েছিল। ব্যাপারটি নজরে আসতেই তা টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়। সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটি সুরক্ষিত করা হয়। এই মুহূর্তে যাবতীয় সমস্যার সমাধান হয়ে গিয়েছে। যে সময়ে অ্যাকাউন্টের রাশ আমাদের হাতে ছিল না, সেই সময় একটি টুইট করা হয়েছে। যা বৈধ নয়।’

আসলে ওই স্বল্প সময়ের মধ্যেই নরেন্দ্র মোদীর নিজস্ব অ্যাকাউন্ট থেকে বিটকয়েন সম্বন্ধীয় টুইট করা হয়। যেখানে লেখা ছিল, ‘ভারত বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসেবে আনুষ্ঠানিকভাবে মান্যতা দিল।’ এও বলা হয়েছিল, ‘ভারত সরকার ৫০০ বিটিসি কিনে ফেলেছে এবং ওই বিটকয়েন দেশবাসীর মধ্যে বণ্টন করা হবে। ভবিষ্যত আমাদের দুয়ারে এসে গিয়েছে!’ এদিন ওই পোস্টের সঙ্গে একটি লিঙ্কও সংযুক্ত করে তাতে ক্লিক করতে বলা হয়েছিল। ইতিমধ্যেই ডিলিট করে দেওয়া হয়েছে ওই টুইটটি। উল্লেখ্য, বর্তমানে নমোর অ্যাকাউন্টে ৭৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
খোদ প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হওয়ায় স্তম্ভিত দেশ। স্বাভাবিকভাবেই এই টুইট কাণ্ড ঘিরে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে এদিন। রাজ্য রাজনীতিতেও বিষয়টি নিয়ে তুমুল চর্চা চলছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ‘হ্যাশট্যাগ হ্যাকড’-ও ট্রেন্ডিং হতে শুরু করে। ট্রেন্ড করতে শুরু করেছে।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল। সেইবারও বিটকয়েন সম্বন্ধীয় একাধিক টুইট করা হয়েছিল ওই অ্যাকাউন্ট ব্যবহার করে। প্রধানমন্ত্রীর ফলোয়ারদের ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে ত্রান দেওয়ার আবেদনও জানানো হয়েছিল অতীতে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top