News Flash

  • Home
  • Uncategorized
  • Premier League : প্রিমিয়ার লিগে ফের জয়ের হ্যাটট্রিক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
Image

Premier League : প্রিমিয়ার লিগে ফের জয়ের হ্যাটট্রিক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

ম্যাঞ্চেস্টার, ১২ ডিসেম্বর (হি.স) : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে পরপর তিন ম্যাচে জয় ছিনিয়ে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নরউইচ সিটিকে ১-০ গোলে হারাল রেড ডেভিলসরা। যদিও দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা ডেভিড দে খেয়াই। কেরিয়ারের ২০০ তম ক্লিলশিটটা এদিনই করে ফেললেন ম্যান ইউ গোলকিপার। আর গোল করে তাঁকে যোগ্য সম্মান জানালেন সি আর সেভেন।

রোনাল্ডোদের মাথায় এদিন একটাই লক্ষ্য ছিল জয়ের হ্যাটট্রিক। যদিও প্রথমার্ধে বেশকিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকারা। ধারেভারে পিছিয়ে থাকলেও, নরউইচও বেশকিছু পাল্টা আক্রমণ চালিয়েছিল। কিন্তু দে খেয়ার হাতে সকলেই আটকে যায়।


অবশেষে ৭৪ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগটা পান তিনিই। নরউইচের বক্সে তাঁকে আটকাতে গিয়ে কড়া ট্যাকল ডিফেন্ডারের। পেনাল্টি পায় ম্যান ইউ। জালে বল জড়াতে কোনও ভুল করেননি সি আর সেভেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top