News Flash

  • Home
  • Uncategorized
  • Goa : গোয়ায় তৃণমূল সঙ্গী হতে চান কেজরীওয়াল
Image

Goa : গোয়ায় তৃণমূল সঙ্গী হতে চান কেজরীওয়াল

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স) : গোয়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ভোটে লড়তে চায় অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, আপের এই প্রস্তাব নিয়ে তৃণমূল এখনও সিদ্ধান্ত নেয়নি। দু’দলের মধ্যে এক দফা আলোচনা হয়েছে মাত্র। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন গোয়া সফরে বিষয়টি নিয়ে পরবর্তী পর্যায়ের কথা হবে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’দিনের সফরে আগামী রবিবার গোয়া যাচ্ছেন। পরদিন সোমবার পৌঁছবেন মমতা। সমাজের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, মমতা যাওয়ার আগে বিভিন্ন দলের বেশ কিছু নেতা ও কর্মী তৃণমূলে যোগ দিতে পারেন। মমতার সফরের পর গোয়া প্রদেশ কমিটির সদস্যদের নাম ঘোষণা করবে বলে জানিয়েছে তৃণমূল সূত্র।


রাজনৈতিক সূত্রের বক্তব্য, গত কয়েক মাসে বিভিন্ন রাজ্যে এবং দিল্লিতে কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যেই সংঘাতের রাস্তায় যাচ্ছে মমতার দল। গোয়ায় এর আগে মমতা এসে তাঁর বক্তৃতায় বিজেপির পাশাপাশি সমান ভাবে আক্রমণ করেছিলেন কংগ্রেসকেও। সেই রাজ্যে কংগ্রেসের নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমুলে। ইতিমধ্যেই মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি) হাত মিলিয়েছে তৃণমূলের সঙ্গে। এখন আপ যদি তৃণমূলের সঙ্গে যোগ দেয়, তা হলে নতুন সমীকরণে বিজেপি-বিরোধী ভোট কিছুটা একজোট হবে।

Releated Posts

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top