News Flash

  • Home
  • Uncategorized
  • Fighting : ফের রক্তাক্ত কাশ্মীর, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম জইশের ১ জেহাদি
Image

Fighting : ফের রক্তাক্ত কাশ্মীর, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম জইশের ১ জেহাদি

শ্রীনগর, ১২ ডিসেম্বর (হি.স) : আবারও গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভূস্বর্গ। রবিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে কুখ্যাত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক জঙ্গি।

জানা গিয়েছে, আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল ওই এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে। এরপর সেনা-পুলিশের যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। সেই সময়ই আচমকা বাহিনীর দিকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালায় বাহিনীও। শুরু হয় গুলির লড়াই। শেষ পর্যন্ত সেনার গুলিতে খতম হয় এক জইশ জঙ্গি। কাশ্মীরের এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহত জঙ্গির নাম সমীর আহমেদ। সে অবন্তিপোরায় থাকত। গত ২ নভেম্বর সে জইশে যোগ দিয়েছিল সি ক্যাটেগরিতে।


প্রসঙ্গত, কয়েক দিন আগেই সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছিল দুই জইশ জেহাদি। নিহত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। তারও আগে পুলওয়ামায় সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত হয় জইশ-ই-মহম্মদের কুখ্যাত জঙ্গি মহম্মদ ইসমাইল আলভি ওরফে লম্বু। বলে রাখা ভাল, কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকেই সেখানে সন্ত্রাস ছড়ানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। ভারতীয় সেনার ভয়ে সরাসরি সংঘাতে না গিয়ে জঙ্গিদের মদতে ছায়াযুদ্ধ চালাচ্ছে পড়শি দেশ পাকিস্তান। এহেন পরিস্থিতিতে ভারতও সন্ত্রাস দমনে সেনা অভিযান বাড়িয়ে দিয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top