News Flash

  • Home
  • Uncategorized
  • Trespassing : পুরভোটের আগে অনুপ্রবেশের অভিযোগে কলকাতায় আটক ২১ জন বাংলাদেশি
Image

Trespassing : পুরভোটের আগে অনুপ্রবেশের অভিযোগে কলকাতায় আটক ২১ জন বাংলাদেশি

কলকাতা, ১২ ডিসেম্বর (হি.স.) : পুরভোটের আগে অনুপ্রবেশের অভিযোগে কলকাতায় আটক ২১ জন বাংলাদেশি। রবিবার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আপাতত আনন্দপুর থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছে মিলেছে জাল আধার ও ভোটার কার্ড, দাবি কলকাতা পুলিশের। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাদের কাছে কোনও বৈধ কাগজ মেলেনি। কী উদ্দেশে তারা কলকাতায় ঘাঁটি গেড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, লখনউ এটিএস লালবাজারে এসে গুন্ডাদমন শাখায় জানায় মানুষ পাচারে অভিযুক্ত এক বাংলাদেশি কলকাতায় আত্মগোপন করে রয়েছে। এরপর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে আজ আনন্দপুরের গুলশন কলোনি এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে মানুষ পাচারে অভিযুক্ত মোস্ট ওয়ান্টেডকে গ্রেফতার করে লখনউ এটিএস। পুলিশ সূত্রে খবর, ধৃতের সঙ্গে আরও ২১ জন বাংলাদেশি ওই এলাকায় থাকছিল, যাদের কাছে বৈধ নথি নেই। এদিন সকালে যৌথ বাহিনী যখন আনন্দপুর এলাকার গুলশন কলোনিতে হানা দেয় । সেই সময় জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বাংলাদেশি নাগরিকদের হদিশ পায় পুলিশ। দেখা যায়, কলোনির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ২১ জন অবৈধ বাংলাদেশি। কারোর কাছেই বৈধ কাগজ নেই। এরপরই ওই ২১ জনকে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়।

আনন্দপুর থানায় বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এদের কারও কাছে কোনও বৈধ নথি মেলেনি। যে নথি মিলেছে তাও ভুয়ো বলে দাবি করেছে পুলিশ। আর এই তথ্যই চিন্তা বাড়িয়েছে কলকাতা পুলিশের। পুরভোটের আগে এতজন বাংলাদেশি কীভাবে কলকাতা এল, কাদের সাহায্যে তারা কলকাতায় ঘাঁটি গাড়ল তা জানার চেষ্টা চলছে। কোন উদ্দেশে তারা কলকাতায় এসেছিল, তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।

প্রসঙ্গত, ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে একাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। অক্টোবর মাসে চন্দরনগর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। জাল আধার, প্যান কার্ডও তৈরি করেছিল তারা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top