News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূলের একটাই ইস্তেহার ‘লুঠ’, শাসক দলকে আক্রমণ রাহুলের

তৃণমূলের একটাই ইস্তেহার ‘লুঠ’, শাসক দলকে আক্রমণ রাহুলের

দক্ষিণেশ্বর, ১১ ডিসেম্বর (হি. স.) : “তৃণমূল ইস্তেহারের বাস্তব কোনও কিছুই রূপায়ন করবে না। এই ইস্তেহারে শুধু বড়-বড় কথা বলা বলা রয়েছে।” ফের এই ভাষায় তৃণমূলকে একহাত নিলেন বিজেপি নেতা রাহুল সিনহার।

শনিবার দক্ষিণেশ্বর মন্দিরে স্বচ্ছ-ভারত অভিযানে এসে শাসকদলকে কড়া বার্তা দিলেন তিনি। বলেন, “তূণমূলের একটাই ইস্তেহার রয়েছে। তা হলো লুঠ। যে কারণে এই দু’দিনে লোক মারা গেল। মুর্শিদাবাদের ওদের দলেরই লোক মারা গেল। রিজেন্ট পার্কে দলের লড়াইয়ে লোক মারা গেল। এর থেকেই বোঝা যাচ্ছে ওদের একটাই এজেন্ডা বাংলার সম্পত্তি লুটেপুটে খাও। আসন্ন পৌরভোটে যদি আগের মতো হিংসা হয় তাহলে বুঝতে হবে দলের উপর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জীর কোনও নিয়ন্ত্রণ নেই।”

স্বচ্ছ-ভারত অভিযানে এসে রাহুল সিনহা ঝাঁটা হাতে মন্দির চত্বর পরিষ্কার করেন। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক প্রশ্নের জবাব দিতে থাকেন তিনি। তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ নিয়ে কড়া ভাষায় বলেন, ”তৃণমূল পরিচালিত পুরসভা ভোট ইস্তেহারের আশেপাশেও যায়নি। সেই কারণে আমি মনে করি ওদের ইস্তেহার প্রকাশ করা আর না করা সামন। শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আর এর দ্বারাই ভোট নেয়। এটাই ওদের মূল রাজনীতি। ওদের প্রতিটি ইস্তেহারে গাল ভরা কথা রয়েছে।“

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top