News Flash

  • Home
  • Uncategorized
  • Lok Adalat : ত্রিপুরায় লোক আদালতে ৩৯৬টি মামলার নিষ্পত্তি, ২ কোটি ৭৪ লক্ষ ২৯ হাজার ৩৮১ টাকা আদায়
Image

Lok Adalat : ত্রিপুরায় লোক আদালতে ৩৯৬টি মামলার নিষ্পত্তি, ২ কোটি ৭৪ লক্ষ ২৯ হাজার ৩৮১ টাকা আদায়

আগরতলা, ১১ ডিসেম্বর (হি. স.) : মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত লোক আদালতে আজ ৩৯৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। তাতে, ২ কোটি ৭৪ লক্ষ ২৯ হাজার ৩৮১ টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে।

শনিবার ত্রিপুরায় আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে লোক আদালত আয়োজিত হয়েছে। এদিন ৫৪টি আদালতে ২৫৩৮টি মামলা নিষ্পত্তির জন্য শুনানি হয়েছে। তাতে, বিচারাধীন ৭০০টি এবং প্রাক্-মামলা ১৮৩৮টি রয়েছে।

আজ লোক আদালতে ৩৯৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। তাতে, বিচারাধীন ৯৫টি এবং প্রাক্-মামলা ৩০১টি রয়েছে। মামলায় নিষ্পত্তি বাবদ ২ কোটি ৭৪ লক্ষ ২৯ হাজার ৩৮১ টাকা আদায় হয়েছে।

রাজ্য আইনসভা কর্তৃপক্ষের দাবি, লোক আদালতে মোটর যান সংক্রান্ত, পারিবারিক মামলা সহ অন্যান্য মামলার নিষ্পত্তি হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top