News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: সরযূ নাহার জাতীয় প্রকল্পের উদ্বোধন, মোদী বললেন কৃষিক্ষেতে জল পৌঁছে দেওয়া সরকারের অগ্রধিকার
Image

Narendra Modi: সরযূ নাহার জাতীয় প্রকল্পের উদ্বোধন, মোদী বললেন কৃষিক্ষেতে জল পৌঁছে দেওয়া সরকারের অগ্রধিকার

বলরামপুর (উত্তর প্রদেশ), ১১ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বলরামপুরে সরযূ নাহার জাতীয় প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সরযূ নাহার জাতীয় প্রকল্প উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের নদ-নদীর জল ব্যবহার করে, কৃষকের ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছে দেওয়াই সরকারের অগ্রাধিকার।” এই প্রকল্প উদ্বোধন হওয়ার ফলে উপকৃত হবেন ৬ হাজার ২০০ গ্রামের প্রায় ২৯ লক্ষ কৃষক। পাশাপাশি ১৪ লক্ষ হেক্টরের বেশি সেচ জমিতে নিশ্চিত জল সরবরাহ প্রদান করা যাবে। সরযূ নাহার জাতীয় প্রকল্পের মাধ্যমে পূর্ব উত্তর প্রদেশের ৯টি জেলা-বাহরাইচ, শ্রাবস্তী, বলরামপুর, গোন্ডা, সিদ্ধার্থনগর, বাস্তি, সন্ত কবির নগর, গোরক্ষপুর এবং মহারাজগঞ্জ জেলা উপকৃত হবে।

প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেছেন, “চিন্তা যখন সৎ হয়, কাজও তখন দৃঢ় হয়, এটাই প্রমাণ করল সরযূ নাহার জাতীয় প্রকল্প। প্রায় ৫০ বছর আগে সরযূ নাহার জাতীয় প্রকল্পের কাজ শুরু হয়েছিল। যখন এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল, তখন খরচ ছিল ১০০ কোটি টাকারও কম। প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ করে এই প্রকল্পটি শেষ করা হয়েছে। বিগত ৫ দশকে যতটা কাজ হয়েছিল, তার থেকে বেশি কাজ আমরা বিগত ৫ বছরের মধ্যেই করেছি। এটাই তো ডাবল ইঞ্জিনের সরকার। এটাই ডাবল ইঞ্জিনের সরকারের গতি।” বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “কিছু মানুষ ফিতে কাটতেই বেশি পছন্দ করেন। কিন্তু, সময়ের মধ্যে কাজ সমাপ্ত করাই আমাদের অগ্রাধিকার।” বলরামপুর থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “পশুপালন, মৌমাছি পালন এবং মৎস্য পালনের জন্য জাতীয় পর্যায়ে নতুন প্রকল্প চালু করা হয়েছে। দুধ উৎপাদনের ক্ষেত্রে ভারত তো এমনিতেই বিশ্বের মধ্যে অগ্রণী, মধু রপ্তানিকারক হিসেবে বিশ্বে জায়গা করে নিচ্ছে ভারত।”

প্রসঙ্গত, সরযূ নাহার জাতীয় প্রকল্পটি ৯,৮০০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হয়েছে, যার মধ্যে বিগত ৪ বছরে ৪,৬০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছিল। সরযূ নাহার জাতীয় প্রকল্পের মাধ্যমে পূর্ব উত্তর প্রদেশের ৯টি জেলা-বাহরাইচ, শ্রাবস্তী, বলরামপুর, গোন্ডা, সিদ্ধার্থনগর, বাস্তি, সন্ত কবির নগর, গোরক্ষপুর এবং মহারাজগঞ্জ জেলা উপকৃত হবে। ওই অঞ্চলে জল সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য এই প্রকল্প ৫টি নদী- ঘাঘরা, সরযূ, রাপ্তি, বানগঙ্গা এবং রোহিণীর সঙ্গে যুক্ত। এই প্রকল্প উদ্বোধন হওয়ার পর উপকৃত হবেন ৬ হাজার ২০০ গ্রামের প্রায় ২৯ লক্ষ কৃষক।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top