News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটের আগে কলকাতায় উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, ধৃত দু’জনের পুলিশ হেফাজত
Image

ভোটের আগে কলকাতায় উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, ধৃত দু’জনের পুলিশ হেফাজত

কলকাতা, ১১ ডিসেম্বর (হি. স.) : আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট। আর তার সাতদিন আগে উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। গ্রেফতার করা হয়েছে ২ দুষ্কৃতীকে। সূত্রের খবর, শনিবার তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে দুই যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে দেশি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ। সিঁথির রামলীলা এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িশায় উত্তর কলকাতার সিঁথি এলাকায়। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে তারা কাউকে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বিক্রির পরিকল্পনা নিয়ে এসেছিল।পুলিশ জানাচ্ছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে আগ্নেয়াস্ত ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যেই এনেছিল দুই ধৃত। কিন্তু কাদের কাছে সেগুলি বিক্রি করার পরিকল্পনা ছিল, ক্রেতা ঠিক কারা, কোনও রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা শুরু হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এ নিয়ে আরও তথ্যের জন্য ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তারা। কোথা থেকে এই দুই ধৃত আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, সেটাও জানার চেষ্টা করা হচ্ছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top