News Flash

  • Home
  • Uncategorized
  • Kashmir & Ladakh: কাশ্মীর ও লাদাখে শৈত্যপ্রবাহ, দ্রাস কাঁপছে মাইনাস ১৮ ডিগ্রিতে
Image

Kashmir & Ladakh: কাশ্মীর ও লাদাখে শৈত্যপ্রবাহ, দ্রাস কাঁপছে মাইনাস ১৮ ডিগ্রিতে

শ্রীনগর, ১১ ডিসেম্বর (হি.স.): প্রবল শৈত্যপ্রবাহে জবুথবু কাশ্মীর ও লাদাখ। লাদাখের লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে পৌঁছেছে মাইনাস ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। কার্গিলে তাপমাত্রা দাঁড়িয়েছে মাইনাস ১০.৬ ডিগ্রিতে। আর পৃথিবীর দ্বিতীয় শীতলতম এলাকা দ্রাসে তাপমাত্রা ছুঁয়েছে মাইনাস ১৮.০ ডিগ্রি সেলসিয়াস। বিগত বেশ কয়েক দিন ধরে যে শৈত্যপ্রবাহ চলছে ভূস্বর্গে, আশঙ্কা, এ বার শীতের চরমতম অভিজ্ঞতা হতে চলেছে কাশ্মীর ও লাদাখবাসীর।

শুক্রবার রাত ছিল শ্রীনগরে মরশুমের শীতলতম, শ্রীনগরের তাপমাত্রা কমে পৌঁছে গিয়েছে মাইনাস ৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। পর্যটকদের আকর্ষণের কেন্দ্র গুলমার্গে তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৬.৪ ডিগ্রি সেলসিয়াস, ঠান্ডায় জমে যাচ্ছে কলের জল, পাহাড় ঢেকে গিয়েছে পুরু বরফের চাদরে। ঠান্ডা বাড়ছে জম্মুতেও, সেখানে তাপমাত্রা কমে ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top