News Flash

  • Home
  • Uncategorized
  • Occasion : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনাচক্র নারী সমিতির
Image

Occasion : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনাচক্র নারী সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে সিপিআইএম পশ্চিম জেলা দপ্তর এর তিন তালায় আলোচনাচক্রের আয়োজন করা হয়।আজ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সিপিআইএম পশ্চিম জেলা কমিটির কার্যালয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক আলোচনা চক্রে আয়োজন করা হয়। আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রীরা অভিযোগ করেন দেশ স্বাধীন হওয়ার 74 বছর পরও দেশের নারীরা স্বাধীনতা ভোগ করতে পারছেন না। স্বাধীন দেশের নারীরা এখনো পরাধীন।

এখনো পর্যন্ত মহিলা সংরক্ষণ বিল পাস করানো যায়নি। রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করানো হলেও এখনো পর্যন্ত লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করা সম্ভব হয়নি। নারী নেত্রীরা বলেন লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস না হলে রাষ্ট্রপতি সেই বিলে স্বাক্ষর করতে পারবেন না। পরিকল্পিত ভাবেই মহিলা সংরক্ষণ বিল পাস করানো হচ্ছে না বলেও বাম নারীনেত্রীরা অভিযোগ করেছেন। দেশের সরকার নারীদের স্বার্থ রক্ষায় সঠিক দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ করা হয়েছে। মানবাধিকার কমিশন থাকলেও কমিশনকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। নারী নেত্রীরা আক্ষেপ করে বলেন আমাদের দেশে এখনো লাভ জিহাদের নামে তরুণ-তরুণী যুবক-যুবতীকে হত্যা করা হচ্ছে। নারীনেত্রীরা আরো অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের দমন পিরন নীতির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী আখ্যায়িত করা হচ্ছে। আমাদের দেশে এবং রাজ্যে কর্মক্ষেত্র নারীরা সুরক্ষিত নন বলে নারী দিবসের আলোচনা চক্রে অভিমত ব্যক্ত করেছেন নারীনেত্রীরা। নারীদের অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য দেশের সরকারকে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে এবং মহিলা সংরক্ষণ বিল পাস করানোর জন্য সম্প্রতি রাজনৈতিক দলকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে নারী সমিতির তরফ থেকে জানানো হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top