News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের ধারাভিতে ওমিক্রন-আতঙ্ক! একজনের শরীরে মিলল করোনার নতুন প্রজাতি
Image

মুম্বইয়ের ধারাভিতে ওমিক্রন-আতঙ্ক! একজনের শরীরে মিলল করোনার নতুন প্রজাতি

মুম্বই, ১০ ডিসেম্বর (হি.স.): মুম্বইয়ের ধারাভি এলাকাতেও এবার পৌঁছে গেল করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। শুক্রবার ধারাভি এলাকায় একজনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে। ওমিক্রনে আক্রান্ত ওই রোগী তানজানিয়া থেকে মুম্বই ফিরেছিলেন, তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, সেই রিপোর্ট পজিটিভ এসেছে। ওমিক্রনে আক্রান্ত ওই রোগীকে ভর্তি করা হয়েছে সেভেন হিলস হাসপাতালে।

মহারাষ্ট্রে করোনার নতুন প্রজাতির সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছিল বেশ কয়েক দিন ধরেই। সেই উদ্বেগকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল ধারাভি এলাকায় একজন করোনার নতুন রূপে সংক্রমিত হয়ে। এশিয়ার বৃহত্তম বস্তি এলাকা ধারাভিতে বসবাস করেন প্রায় ১০ লক্ষ মানুষ। সেখানে এক বার ব্যাপক হারে সংক্রমণ ছড়ালে তার পরিনাম যে কী ভয়ঙ্কর হতে পারে, সেটা ভেবেই আঁৎকে উঠছে প্রশাসন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top