News Flash

  • Home
  • Uncategorized
  • গণতান্ত্রিক মূল্যবোধকে দৃঢ় করতে অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত : প্রধানমন্ত্রী
Image

গণতান্ত্রিক মূল্যবোধকে দৃঢ় করতে অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে গণতন্ত্র বিষয়ক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সম্মেলনে অংশগ্রহণ করে খুশি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে, গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।

বৃহস্পতিবার (ভারতীয় সময়) গণতন্ত্র বিষয়ক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী ছাড়াও ৮০ জন বিশ্বনেতা ওই সম্মেলনে অংশ নিয়েছেন। ভার্চুয়ালি সম্মেলনে অংশ নিয়েছে ফ্রান্স, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, জাপান, ইজরায়েল ও ফিলিপিন্স। গণতন্ত্র কী কী চ্যালেঞ্জ ও প্রতিকূলতার সম্মুখীন, তা নিয়েও আলোচনা হয়েছে ওই সম্মেলনে।

গণতন্ত্র বিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার পর শুক্রবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে গণতন্ত্র বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে, বহুপাক্ষিক ফোরাম-সহ বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে অংশীদারদের সঙ্গে কাজ করতে ভারত প্রস্তুত রয়েছে৷”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top