News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়ার্ডের উন্নয়নে মানুষের নির্দেশেই কাজ করতে চান ফৈয়াজ
Image

ওয়ার্ডের উন্নয়নে মানুষের নির্দেশেই কাজ করতে চান ফৈয়াজ

কলকাতা, ১০ ডিসেম্বর (হি. স.) : দাপুটে নেতা তথা দীর্ঘদিনের মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ খান। কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডে এবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী নতুন প্রজন্মের নেতা ফৈয়াজ আহমেদ খান। গত পাঁচ বছরে ফৈয়াজ নিজের কাজের খতিয়ান তুলে ধরে জানান, করোনা টিকা প্রায় একশো শতাংশ সম্পন্ন, ছেলেবেলা থেকেই রাজনৈতিক পরিসরে বড় হয়ে ওঠা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানুষের জন্য কাজ করার আলাদা উদ্যম এনেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে নিরিখে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ফৈয়াজ। তবে কোনও আত্মতুষ্টি নয়, নির্বাচনের আগে মানুষের দুয়ারে দুয়ারে ওয়ার্ডের উন্নয়নের কথা তুলে ধরছেন তিনি। একই সঙ্গে শুনছেন তাঁদের অভাব-অভিযোগ। তাই নিজের ইচ্ছামতো নয়, মানুষের নির্দেশেই কাজ করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বার দলের প্রতীকের তাঁকে প্রার্থী করার জন্য গর্বিত ফৈয়াজ। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফৈয়াজ বলেন, “আমি নামেই প্রার্থী। কিন্তু মানুষ মমত বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেবেন। তাঁর উন্নয়ন, তাঁর সরকারি প্রকল্প দেখেই ভোট দেবেন।” আলো, জল, রাস্তা, নিকাশি, কমিউনিটি হল থেকে সব কিছু সুবিধা এই ওয়ার্ডের মানুষ পান। আগামী দিনে মানুষের নতুন কী পরিকল্পনা, সেটা পুরবোর্ডের কাছে তুলে ধরাই হবে ফৈয়াজের মুখ্য কাজ গত পাঁচ বছরে ফৈয়াজ নিজের কাজের খতিয়ান তুলে ধরে জানান, তাঁর ওয়ার্ডে করোনা ভ্যাকসিন প্রায় একশো শতাংশ সম্পন্ন। এছাড়া পরিসংখ্যান বলছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কিংবা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো সামাজিক সুরক্ষায় কাজ হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top