News Flash

  • Home
  • Uncategorized
  • Protest : শিক্ষা ভবনের সামনে শুক্রবার প্রতিবাদ বিক্ষোভ বাঙালী ছাত্র যুব সমাজ এর
Image

Protest : শিক্ষা ভবনের সামনে শুক্রবার প্রতিবাদ বিক্ষোভ বাঙালী ছাত্র যুব সমাজ এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। বাঙালী ছাত্র যুব সমাজত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শিক্ষা ভবনের সামনে শুক্রবার প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়। শিক্ষায় বেসরকারীকরণ এর প্রতিবাদে সোচ্চার হয়েছে বাঙালি ছাত্র যুব সমাজ। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে।

বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্য সরকার রাজ্যের শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্য শিক্ষা বেসরকারিকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের এ ধরনের মানসিকতা ও উদ্যোগ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাঙালি ছাত্র যুব সমাজ। অবিলম্বে শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত থেকে সরে আসার জন্য সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শিক্ষকদের অন্যকোন কাজে নিযুক্ত না করার জন্য বাঙালির ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top