News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত রাওয়াতের সঙ্গে সাক্ষাতের ভিডিও-সহ স্মরণ রাজ্যপাল ধনকরের
Image

প্রয়াত রাওয়াতের সঙ্গে সাক্ষাতের ভিডিও-সহ স্মরণ রাজ্যপাল ধনকরের

কলকাতা, ৯ ডিসেম্বর (হি. স.) : প্রয়াত বিপিন রাওয়াতের সঙ্গে সাক্ষাতের ভিডিও-সহ তাঁকে স্মরণ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

বৃহস্পতিবার ধনকর একটি টুইটারে লিখেছেন, “জাতি ভীষণভাবে অনুভব করবে প্রচুর প্রতিভাবান সেনাধ্যক্ষ বিপিন রাওয়াতকে। অনবদ্য সৈনিকের উদাহরণ ছিলেন তিনি। গত ৩ অক্টোবর যখন তিনি এখানে ডুরান্ড কাপ ফাইনালে ছিলেন তখন তাঁর সাথে পশ্চিমবঙ্গের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলি।“ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী, পিআইবি, বিমানবাহিনী এবং নৌবাহিনীর টুইটারেও এই বার্তা যুক্ত করেন ধনকর।

অপর টুইটে ধনকর লিখেছেন, “আমি দিল্লিতে রাওয়াতের সঙ্গে দেখা করার এবং আরও আলোচনার সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলাম। নিয়তি অন্যভাবে চেয়েছিল। তাঁর জীবন আমাদের সকলকে সর্বদা জাতিকে প্রথম রাখতে অনুপ্রাণিত করবে।“ এর আগে বুধবার সন্ধ্যায় রাজ্যপাল টুইটারে জানান, “ভারতের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি অসীম সাহসিকতার সাথে দেশ সেবা করেছেন। দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানাই। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top