News Flash

  • Home
  • Uncategorized
  • সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহারাষ্ট্রের প্রথম ওমিক্রনে আক্রান্ত
Image

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহারাষ্ট্রের প্রথম ওমিক্রনে আক্রান্ত

মুম্বই, ৯ ডিসেম্বর (হি. স.) : সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত মহারাষ্ট্রের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার । তবে তাঁকে এখনও ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার।বৃহস্পতিবার সকালে কল্যাণ-ডোম্বিভালি পুরসভার কমিশনার বিজয় সূর্যবংশী এই কথা জানান।

মাত্র এক সপ্তাহের মধ্যেই করোনা রিপোর্ট নেগেটিভ হল মহারাষ্ট্রের প্রথম ওমিক্রনে আক্রান্তের । বুধবারই মহারাষ্ট্রের থানের বাসিন্দা বছর ৩৩- ওই যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট আসে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, আপাতত এক সপ্তাহ গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দেশে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল কর্নাটক থেকে। এরপরই মহারাষ্ট্র থেকেও আক্রান্তের খোঁজ মেলে। বুধবার তাঁর আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায়, তাঁকে ছেড়ে দেওয়া হয়। কল্যাণ-ডোম্বিভালি পুরসভার কমিশনার বিজয় সূর্যবংশী বলেন, “ওই যুবকের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, তার দু’বার আরটি-পিসিআর পরীক্ষা করা হয়, দুটি রিপোর্টই নেগেটিভ আসে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং কোনও উপসর্গও নেই। তবুও অতিরিক্ত সতর্কতার জন্য তাকে সাতদিন একান্তবাসে থাকতে বলা হয়েছে।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top