News Flash

  • Home
  • Uncategorized
  • Detained : সাকাইবাড়িতে নেশা সামগ্রী সহ আটক যুবক, বাজেয়াপ্ত গাড়ি
Image

Detained : সাকাইবাড়িতে নেশা সামগ্রী সহ আটক যুবক, বাজেয়াপ্ত গাড়ি

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৮ ডিসেম্বর৷৷ -উত্তর জেলার ধর্মনগর ট্রাফিক পুলিশের হাতে আটক নেশা সামগ্রী সহ এক যুবক ,আটক করা হয়েছে একটি গাড়িও৷ধৃত যুবকের নাম মহিম উদ্দিন বাড়ি ধর্মনগর সাকাইবাড়ি এলাকায়৷ অভিযোগ এই মহিম উদ্দিন দীর্ঘদিন ধরেই মরণ নেশা ড্রাগসের কারবারের সাথে যুক্ত৷

পুর্বেও তাকে নেশা সামগ্রী সহ গ্রেফতার করেছিল পুলিশ৷ কিন্তু আইনের বেড়াজাল থেকে মুক্ত হয়ে আবারও এই মড়ন নেশার বাণিজ্যের সাথে যুক্ত হয়ে পড়ে মহিম উদ্দিন৷ আজ আবারও মহিম উদ্দিন কে নেশা বাণিজ্যের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশের হাতে আটক হওয়ায়, পূর্বের মহিম উদ্দিনের মামলার সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারের ভুমিকা নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে , স্বাভাবিক ভাবেই ধারনা করা হচ্ছে তদন্তকাড়ি অফিসারের দূর্বল চার্জশিটের কারনের ফলে মহিম উদ্দিন আইনি বেড়াজাল থেকে মুক্ত হয়েছে৷


ব্রাউন সুগার ,হেরোইন , ইয়াবা ট্যাবলেট ইত্যাদীর মত মড়ন নেশা দ্রব্যের কারনে বহু মানুষের জীবন আজ ধংশের পথে, এই মড়ন নেশা দ্রব্যের প্রতি সবচেয়ে আকৃষ্ট সুকল কলেজ পড়ুয়া থেকে শুরু করে যুবক যুবতীরা৷ ধীরে ধিরে যুব সমাজ কে গ্রাস করছে ব্রাউন সুগার হেরোইন এর মত নেশা দ্রব্য৷ নেশাকারবারিদের পুলিশ আটক করলেও তারা এনডি পি এস মামলায় বিভিন্ন সময় পুলিশের তদন্তে গাফিলতির কারনের ছাড়া পেয়ে যাচ্ছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top