News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিশিল্ড উৎপাদন কমিয়ে বুস্টার ডোজ তৈরির দিকে নজর সেরামের
Image

কোভিশিল্ড উৎপাদন কমিয়ে বুস্টার ডোজ তৈরির দিকে নজর সেরামের

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি. স.) : কেন্দ্র থেকে পর্যাপ্ত অর্ডার না পাওয়ায় করোনা টিকা কোভিশিল্ডের মাসিক উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমানো হচ্ছে। এমনটাই জানালেন সেরামের সিইও আদর পুনাওয়ালা। তবে সেরাম বর্তমানে বুস্টার ডোজ তৈরির দিকে নজর দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আদর পুনাওয়ালা বলেন, ‘হাতে অন্য কোনও অর্ডার নেই। তাই আপাতত কোভিশিল্ডের উৎপাদন ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে। এরপর আবার অর্ডার এলে তখন প্রোডাকশন বৃদ্ধির দিকে নজর দেওয়া হবে। আট মাস ধরে রপ্তানি করতে পারিনি। অন্যান্য দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য দেশ টিকা সরবরাহ করেছে। একটা বড় বাজার হারিয়েছি আমরা।’ যাঁরা কোভিশিল্ডের দু’টি করে ডোজ নিয়েছেন তাঁদের বুস্টার ডোজের প্রয়োজনীয়তা রয়েছে, এমনটা জানিয়ে কেন্দ্রকে চিঠিও দিয়েছে সেরাম। আদর পুনাওয়ালা বলেছেন, ‘এর আগে আমরা প্রতি মাসে ২৫০ মিলিয়ন ডোজ তৈরি করছি। কিন্তু এখন তা কমাতে হচ্ছে।’

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top