News Flash

  • Home
  • Uncategorized
  • খেল মহাকুম্ভের উদ্বোধন করলেন পুষ্কর, বললেন বীমা সুবিধা পাবেন স্বেচ্ছাসেবকরা
Image

খেল মহাকুম্ভের উদ্বোধন করলেন পুষ্কর, বললেন বীমা সুবিধা পাবেন স্বেচ্ছাসেবকরা

দেহরাদূন, ৮ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের দেহরাদূনে রাজ্য পর্যায়ের খেল মহাকুম্ভ ২০২১-এর উদ্বোধন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বুধবার দেহরাদূনের রাইপুরে, মহরানা প্রতাপ স্পোর্টস কলেজ ময়দানে রাজ্য পর্যায়ের খেল মহাকুম্ভ ২০২১-এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, “সামাজিক নিরাপত্তার জন্য প্রান্তীয় রক্ষক দলের স্বেচ্ছাসেবকদের বীমা সুবিধা প্রদান করবে সরকার।”

অনুষ্ঠানে পুষ্কর সিং ধামি বলেছেন, “একজন খেলোয়াড় প্রথমবারের মতো তাঁর তার প্রিয় স্পোর্টস কিট পাওয়ার পর যেমন খুশি হয়, এখানে এসে আমার তেমনই আনন্দ লাগছে। নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। জীবন সর্বদা উদ্যমে পরিপূর্ণ হওয়া উচিৎ, যদি জীবনে উদ্যম না থাকে, তাহলে শক্তির অভাবে আমরা আমাদের লক্ষ্য মিস করব।” পুষ্কর সিং ধামি বলেছেন, “আমরা শীঘ্রই উত্তরাখণ্ডে একটি স্পোর্টস ইউনিভার্সিটি চালু করব, খেলোয়াড়দের জন্য বিনামূল্যে। প্রান্তীয় রক্ষক দলের স্বেচ্ছাসেবকদের সামাজিক নিরাপত্তার জন্য বীমা সুবিধা প্রদান করবে সরকার এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top