News Flash

  • Home
  • Uncategorized
  • Oath : উদয়পুর পুর পরিষদের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত
Image

Oath : উদয়পুর পুর পরিষদের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। বুধবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির নগরী উদয়পুরে উদয়পুর পুর পরিষদের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান গোমতী জেলার জেলাশাসক রাভেল এইচ কুমার।


বুধবার উদয়পুর পৌর পরিষদের ২৩ জন নব নির্বাচিত সদস্য সদস্যরা সকাল এগারটায় উদয়পুর রাজর্ষী কলাক্ষেত্রে শপথ গ্রহণ করেন।এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলার জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারি,বিধায়ক রঞ্জিত দাস, সহকারী সভাধিপতি দেবল দেবরায়,মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, বিশিষ্ট্য সমাজসেবক অভিষেক দেবরায়, প্রবীর দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান গোমতী জেলার জেলা শাসক রাভেল এইচ কুমার। চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন শীতল চন্দ্র মজুমদার ও ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন অনুপম চৌধুরী।

বক্তারা রাজ্যের উন্নয়নের সঙ্গে মন্দির নগরী উদয়পুরও যাতে নাগরিকদের উন্নয়নে সকল নির্বাচিত সদস্য সদস্যরা কাজ করেন সেই দিকে নজর দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।সততা ও নিষ্ঠার সাথে সকলে মিলে উদয়পুরকে সাজিয়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। উদয়পুর পুর পরিষদ এলাকা তে উন্নয়নের শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য নব নির্বাচিত পুর পিতা সহ অন্যান্য সকল পদাধিকারী ও সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিল হল ভর্তি লোকজন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top