News Flash

  • Home
  • Uncategorized
  • Blocked : কিল্লার রাইয়াবাড়িতে পথ অবরোধ করে স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা
Image

Blocked : কিল্লার রাইয়াবাড়িতে পথ অবরোধ করে স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। কিল্লার রাইয়াবাড়িতে বুধবার সকাল থেকে পথ অবরোধ করে স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। বেহাল রাস্তা ঘাটের সংস্কার বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে তারা মূলত পথ অবরোধের শামিল হন।

বুধবার উদয়পুর কিল্লার রাইয়াবাড়িতে পথ অবরোধ করে বিদ্যালয়ের ছাএছাএী থেকে শুরু করে এলাকাবাসি।পথ অবরোধকারিদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাইয়াবাড়ি এলাকায় বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা। পাশাপাশি বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যাও দীর্ঘদিনের।এনিয়ে গত কয়েক মাস আগে কিল্লা সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছে রাইয়াছড়া পাড়া সিনিয়র বেসিক স্কুলের পক্ষ থেকে দাবি জানিয়ে অবিলম্বে এসব সমস্যা সমাধানের অনুরোধ করা হয়েছিল।

কিন্তু এই সমস্যার সমাধানের জন্য দপ্তরের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা পথ অবরোধে আন্দোলনে শামিল হন। পথ অবরোধের খবর পেয়ে কিল্লা থানার পুলিশ এবং কিল্লা ব্লকের বিডিও ঘটনাস্থলে ছুটে আসেন।

কিছুক্ষণ পথ অবরোধ চলার পর কর্তৃপক্ষের আশ্বাসের পরিপেক্ষিতে পথ অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধের ফলে দুই দিকে প্রচুর সংখ্যক যাত্রীবাহী এবং পণ্যবাহী যানবাহন আটকে পড়ে। তাতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। এলাকাবাসী জানিয়েছেন সরকার ও প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়ে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় তারা বাধ্য হয়েই অতপ্রোত আন্দোলনে সামিল হয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top