News Flash

  • Home
  • Uncategorized
  • Implementation : রাজ্যে জল জীবন মিশন বাস্তবায়নে উচ্চ পর্যায়ের বৈঠক
Image

Implementation : রাজ্যে জল জীবন মিশন বাস্তবায়নে উচ্চ পর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ রাজ্যে জল জীবন মিশনের সঠিক বাস্তবায়নের উদ্দেশ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে বিদ্যুৎ সংযোগ ও ট্রান্সফর্মার স্থাপনের লক্ষ্যে আজ সচিবালয়ে উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মার অফিস কক্ষে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের বৈঠকে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী সুুশান্ত চৌধুরীও উপস্থিত ছিলেন৷


সভায় আলোচনায় উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মা জল জীবন মিশনে রাজ্যের প্রতিটি বাড়িতে পরিশ্রত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অ্যাসপিরেশনাল ব্লকগুলিকেও প্রাধান্য দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন৷ পাশাপাশি তিনি এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পর্যায়ক্রমে পরিকল্পনা কার্যকর করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ সভায় পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, রাজ্যে জল জীবন মিশন বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার৷


এই প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মিশন মুডে কাজ করছে দপ্তর৷ সভায় আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ১ মাসের মধ্যে ১৮১টি ট্রান্সফর্মার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে৷ পাশাপাশি পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের ৭২২টি মলবোর ডিপ টিউবওয়েল চালু করতে দ্রত প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগেরও ব্যবস্থা করা হবে৷ বিদ্যুৎ সংযোগ এবং ট্রান্সফর্মার স্থাপনের কাজ সম্পন্ন করা হলে বিশাল সংখ্যায় প্রায় ৩০ হাজার পানীয় জলের কানেকশন দেওয়া সম্ভব হবে বলে সভার আলোচনায় উঠে আসে৷


এরজন্য ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরকে প্রয়োজনীয় অর্থও প্রদান করা হয়েছে বলে সভায় প্রদত্ত তথ্যে জানা যায়৷ সভায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের মধ্যে সমন্বয়সাধন করে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে৷ তাছাড়া পানীয় জল প্রকল্প সমূহের সঠিক বাস্তবায়নে এখন থেকে প্রতি মাসে বৈঠক করা হবে বলে সভায় আলোচনায় প্রাধান্য পায়৷ পানীয় জল প্রকল্প সমূহ দ্রত কার্যকর করার জন্য সভা থেকে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের ইি’নীয়ারদের সমন্বয়ে একটি দলও গঠন করা হয়েছে৷


সভায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের চিফ ইি’নীয়ার রাজীব দেববর্মা রাজ্যে জল জীবন মিশনে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার প্রক্রিয়ার অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷ সভায় বিদ্যুৎ দপ্তরের সচিব বিজেশ পাণ্ডে, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর ড. এম এস কেলে প্রমুখ উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top