News Flash

  • Home
  • Uncategorized
  • বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ, ঘটনাস্থলে যাচ্ছেন রাজনাথ
Image

বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ, ঘটনাস্থলে যাচ্ছেন রাজনাথ

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স) : নীলগিরি পাহাড়ের জঙ্গলে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের ভেঙে পড়া কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিল ভারতীয় বায়ুসেনা। বুধবার সকালের এই দুর্ঘটনায় চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভেঙে পড়ার সময় সেনার কপ্টারেই ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এদিন টুইটে বায়ুসেনা জানিয়েছে, তামিলনাড়ুর কুন্নুরে ভারতীয় বায়ুসেনার এমআই- ১৭ কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। সেই হেলিকপ্টারে ছিলেন সিডিএস বিপিন রাওয়াত। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রসঙ্গত, বুধবার সকালে দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, ওই হেলিকপ্টারেই ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তাঁর স্ত্রীও ওই কপ্টারেই ছিলেন বলে জানা গিয়েছে। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
সেনার ওই কপ্টারে বিপিন রাওয়াত-সহ ১৪ জন সেনাকর্তা ছিলেন। এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top