News Flash

  • Home
  • Uncategorized
  • পুরভোটের ইস্তাহার প্রকাশ করতে চলেছে বঙ্গ বিজেপি
Image

পুরভোটের ইস্তাহার প্রকাশ করতে চলেছে বঙ্গ বিজেপি

কলকাতা, ৮ ডিসেম্বর (হি. স.) : কলকাতা পুরভোটে একগুচ্ছ প্রতিশ্রুতি গেরুয়া শিবিরের। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পুরভোটের ইস্তাহার প্রকাশ করতে চলেছে বঙ্গ বিজেপি। যেখানে স্বাস্থ্য, শিক্ষা থেকে পরিবহণে জোর দেওয়া হয়েছে। সব ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

রয়েছে প্রতি বাড়িতে শৌচাগারের কথাও। আবার অভিন্ন পরিবহণ কার্ড চালুর প্রতিশ্রুতিও রয়েছে। ‘আমার কলকাতা’ ডিজিট্যাল টিকিট সিস্টেম, এক কার্ডে মেট্রো, লোকাল ট্রেন, ও বাসে পরিবহণের সুবিধা, দুর্নীতি রুখতে ‘অ্যান্টি করাপশন সেল,’ মহিলা ও শিশুদের উপর নির্যাতন রুখতে কঠোর আইন প্রণয়ন, প্রোমোটারি রাজ রুখতে পৃথক আইনি শাখা তৈরি, হকারদের জন্য ‘পিএম সেবা নিধি’। এছাড়াও হুগলি নদীর সংস্কার, আদি গঙ্গার সংস্কার করা হবে। এরকম একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে।

স্বাস্থ্য, শিক্ষা, স্বচ্ছতা, সুরক্ষা সব ক্ষেত্রেই উন্নয়নের ছাপ রাখবে বিজেপি, এই দাবি করে ‘এবার স্বাস্থ্য জিতবে’ শিরোনামে বিজেপির প্রতিশ্রুতি শহরবাসীর স্বাস্থ্য পরিষেবায় ‘পাড়া চেম্বার’ গড়া।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top