News Flash

  • Home
  • Uncategorized
  • Kidnapping : ধর্মনগরের দুই ছাত্রীকে অপহরণ করে বহিঃরাজ্যে বিক্রির অভিযোগ
Image

Kidnapping : ধর্মনগরের দুই ছাত্রীকে অপহরণ করে বহিঃরাজ্যে বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৮ ডিসেম্বর৷৷ ধর্মনগর থানাধিন কৃষ্ণপুর সুকলের দুই ছাত্রীকে অপহরণ করে বহিরাজ্যে নিয়ে গিয়ে বিক্রির অভিযোগে ধর্মনগর মহিলা থানা দুই যুবককে গ্রেপ্তার করে৷ উদ্ধার করা হয় দুই সুকল ছাত্রীকে৷ এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগ জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ ঘটনার বিবরন দিয়ে ধর্মনগর মহিলা থানার পুলিশ জানায়, ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর এলাকার এবং রাধাপুর এলাকার দুই ছাত্রী অন্যান দিনের মত গত শনিবার কৃষ্ণপুর সুকলে আসে৷

কিন্তু সুকল ছুটি হয়ে যাবার পরও দুই ছাত্রী বাড়ি ফিরে না আসাতে ছাত্রীদের অভিভাবকরা আশপাশ এলাকাতে খোঁজ করেও ছাত্রীদের কোন সন্ধান না পাওয়াতে ধর্মনগর মহিলা থানাতে একটি মামলা করেন৷ধর্মনগর মহিলা থানার পুলিশ জানায়,তাদের কাছে গোপন সংবাদ আসে দুই যুবক অপহৃত দুই ছাত্রীকে নিয়ে আসাম রাজ্যের বাজারিছড়া থানা এলাকাতে অবস্তান করছে৷ সেই সংবাদের ভিতিতে ধর্মনগর মহিলা থানার পুলিশ বাজারিছড়া থানার পুলিশের সহযোগিতায় অপহৃত দুই সুকল ছাত্রীকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে জিতেন্দ্র শব্দকর (২০) এবং কাজল দাস (২৫) নামের দুই যুবকে৷ পুলিশ জানায় ধৃত দুই যুবক দুই ছাত্রীর সাথে প্রেমের অভিনয় করে তাদের সুকল থেকে পালিয়ে নিয়ে গিয়ে ধর্ষন করে এবং পরে তাদের নিষিদ্ধ পল্লিতে বিক্রি পরিকল্পনা করে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top