News Flash

  • Home
  • Uncategorized
  • খেলাধুলা অত্যন্ত আবশ্যিক, ক্রীড়াবিদদের দেখে শেখা উচিত রাজনীতিকদের : ধামি
Image

খেলাধুলা অত্যন্ত আবশ্যিক, ক্রীড়াবিদদের দেখে শেখা উচিত রাজনীতিকদের : ধামি

দেহরাদূন, ৭ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের দেহরাদূনে জাতীয় স্তরের টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই অনুষ্ঠানে ধামি জানিয়েছেন, খেলাধুলা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। আমরা খেলাধুলা থেকেই টিম ম্যানেজমেন্ট শিখি, ক্রীড়াবিদদের দেখে শেখা উচিত রাজনীতিকদের। এদিন জাতীয় স্তরের টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করার টেবিল টেনিস খেলেন ধামি।

এই অনুষ্ঠানে পুষ্কর সিং ধামি বলেছেন, “নতুন খেল নীতির অধীনে, খেলোয়াড়রা তাঁদের অনুশীলনের সময় সরকার কর্তৃক অর্থ প্রদানের মাধ্যমে খাবার, থাকা এবং ভ্রমণের সুবিধা পাবেন। উত্তরাখণ্ডে খেলাধুলাকে উৎসাহিত করতে আমাদের সরকার আন্তর্জাতিক স্তরের ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করবে। দেহরাদূন পাবে খেলো ইন্ডিয়া রাজ্য-স্তরের বিজ্ঞান কেন্দ্র।” পুষ্কর সিং ধামি আরও বলেছেন, “খেলাধুলা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। আমরা খেলাধুলা থেকেই টিম ম্যানেজমেন্ট শিখি, বই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব শেখাতে পারে না। রাজনীতিবিদদের খেলোয়াড়দের কাছ থেকে শেখা উচিত, তাঁরা সর্বদা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু সবসময় ঐক্যবদ্ধ থাকেন।”

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top