News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির বাতাস এখনও দূষিতই, রাজধানীতে অনুভূত শীতের আমেজ
Image

দিল্লির বাতাস এখনও দূষিতই, রাজধানীতে অনুভূত শীতের আমেজ

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): দূষণ-মুক্ত হচ্ছেই না রাজধানী দিল্লি। দিল্লির পাশাপাশি বায়ুদূষণে নাজেহাল রাজধানী সংলগ্ন রাজ্যগুলিও। মঙ্গলবারও ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি ও সংলগ্ন এনসিআর অঞ্চল। গত কয়েকদিনের মতো এদিনও দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। দূষণের মধ্যেই তাপমাত্রা কমছে দিল্লিতে, অনুভূত হচ্ছে শীতের আমেজ। মঙ্গলবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, পারদ-পতন হতেই শীত শীত অনুভূত হয়েছে দিল্লিতে। সকাল ৮.৩০ মিনিট নাগাদ আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।

মঙ্গলবার সকাল ৯.০৫ মিনিট নাগাদ দিল্লির বাতাসে দূষণ-সূচক ছিল ২৬৮, যা খারাপ। দিল্লির পাশাপাশি এদিন দূষণের কবলে ছিল রাজধানী সংলগ্ন পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের বিভিন্ন শহর। ফরিদাবাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৫৬, গুরগাঁওতে ২৫৮, ফরিদাবাদে ২৫৬ ও গ্রেটার নয়ডাতে ২১৫। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে, তা হলে তা ভাল। ৫১ থেকে ১০০ হলে, তা সন্তোষজনক, ১০১ থেকে ২০০ পর্যন্ত সহনীয়। ২০১ থেকে ৩০০ খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হল গুরুতর।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top