News Flash

  • Home
  • Uncategorized
  • দৈনিক সংক্রমণ ৮৮-হাজারের ঊর্ধ্বে, আমেরিকায় করোনায় মৃত্যু ৮.১০ লক্ষাধিক
Image

দৈনিক সংক্রমণ ৮৮-হাজারের ঊর্ধ্বে, আমেরিকায় করোনায় মৃত্যু ৮.১০ লক্ষাধিক

ওয়াশিংটন, ৭ ডিসেম্বর (হি.স.): আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপে রাশ টানাই যাচ্ছে না। কখনও দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ১ লক্ষের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে, কখনও আবার কমে যাচ্ছে। দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮,৩৮০ জন, ফলে আমেরিকায় ৫০,১৪৮,৬৮০-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আগের দিনই আমেরিকায় দৈনিক কোভিড-আক্রান্তের সংখ্যা ছিল ৭৮,১৩১ জন।

পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৬৭২ জনের। নতুন করে ৬৭২ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ১০ হাজার ২৪৬ জনের। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৯,৬৭২,২৯৫ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৯৬ লক্ষ ৬৬ হাজার ১৩৯-তে পৌঁছেছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top