News Flash

  • Home
  • Uncategorized
  • Criticized : কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন মানিক দে
Image

Criticized : কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। আগরতলা মেলার মাঠে ভানু ঘোষ স্মৃতি ভবনে সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাজধানীর মেলার মাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হলো সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির তৃতীয় সম্মেলন। এদিন দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক দে। এদিন উপস্থিত নেতৃত্বরা শহীদ বেদিতে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।

কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করতে গিয়ে তিনি বলেন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার 2019 সালে পুনরায় ক্ষমতায় আসার পর আরো বেশি স্বৈরাচারী হয়ে উঠেছে। কেননা শ্রমিক কৃষক মেহনতী মানুষের জন্য কোন প্রকার ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। সম্পদ বিক্রি করে দিচ্ছে। অধিকার লুণ্ঠন করে চলছে। তাছাড়া আমাদের রাজ্যেও ক্রমশ অপরাধ জনিত ঘটনা এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে।পাশাপাশি রাজ্যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার সেটাও কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন মানিক দেয়। তারই প্রতিবাদে গরিব মেহনতী শ্রমিক মানুষের স্বার্থে দেশব্যাপী যে আন্দোলন গড়ে তোলা হবে তার জন্য কি কি কর্মসূচি নেওয়া যেতে পারে সে বিষয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা রতন দাস, উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি রাধাচরণ দেববর্মা সহ দলীয় কার্যকর্তারা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top