News Flash

  • Home
  • Uncategorized
  • এইমস ও সারের প্ল্যান্ট পেল গোরক্ষপুর, প্রধানমন্ত্রী বললেন উদ্দেশ্য ভালো হলে দুর্যোগও বাধা হয় না
Image

এইমস ও সারের প্ল্যান্ট পেল গোরক্ষপুর, প্রধানমন্ত্রী বললেন উদ্দেশ্য ভালো হলে দুর্যোগও বাধা হয় না

গোরক্ষপুর, ৭ ডিসেম্বর (হি.স.): অনেক বছরের প্রতীক্ষার পর অবসান। এইমস ও ফার্টিলাইজার প্ল্যান্ট পেলেন গোরক্ষপুরের জনগণ। মঙ্গলবার দুপুরে উত্তর প্রদেশের গোরক্ষপুরে ৯ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে এইমস গোরক্ষপুর, গোরক্ষপুর ফার্টিলাইজার প্ল্যান্ট প্রভৃতি। ১০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে গোরক্ষপুর এইমস। উদ্বোধনী উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেছেন, “৫ বছর আগে গোরক্ষপুরে এইমস ও ফার্টিলাইজার কারখানার শিলান্যাস করতে এসেছিলাম আমি। আজ এই দু’টিই একসঙ্গে চালু করার সৌভাগ্য হয়েছে আমার। আইসিএমআর-এর আঞ্চলিক গবেষণা কেন্দ্র নিজস্ব ভবন পেয়েছে। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। গোরক্ষপুরে ফার্টিলাইজার কারখানা ও এইমস-এর সূচনা অনেক বার্তা দিচ্ছে। যখন ডাবল ইঞ্জিনের সরকার হয়, তখন কাজও দ্বিগুণ গতিতে হয়। ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করলে দুর্যোগও বাধা হয়ে দাঁড়ায় না।”

গোরক্ষপুর থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “যখন গরিব, শোষিত ও নিপীড়িতদের জন্য ভাবনাচিন্তা করার এমন সরকার থাকে, তখন কঠোর পরিশ্রমও করে ও ফলাফলও দেখায়। ২০১৪ সালে আমি যখন সেবা করার সুযোগ পেয়েছিলাম, তখন দেশে ফার্টিলাইজার সেক্টরের অত্যন্ত খারাপ অবস্থা ছিল। দেশের অনেক সার কারখানা বছরের পর বছর বন্ধ হয়ে পড়েছিল। আমরা ইউরিয়ার অপব্যবহার বন্ধ করেছি। আমরা কোটি কোটি কৃষককে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড দিয়েছি যাতে তাঁরা জানতে পারেন তাঁদের খেতের জন্য জন্য কী ধরনের সার প্রয়োজন। আমরা ইউরিয়ার উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছি। বন্ধ থাকা সার কারখানা পুনরায় চালু করার জন্য জোর দিয়েছি। দেশের বিভিন্ন স্থানে তৈরি হওয়া ৫টি সার কারখানা চালু হওয়ার পর দেশে অতিরিক্ত ৬০ লক্ষ টন ইউরিয়া পাওয়া যাবে। অর্থাৎ ভারতকে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাঠাতে হবে না, ভারতের টাকা ভারতেই খরচ হবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top