News Flash

  • Home
  • Uncategorized
  • চরণজিৎকে তোপ, কেজরিওয়াল বললেন পঞ্জাবে আপ ক্ষমতায় এলে বন্ধ হবে বালি চুরি
Image

চরণজিৎকে তোপ, কেজরিওয়াল বললেন পঞ্জাবে আপ ক্ষমতায় এলে বন্ধ হবে বালি চুরি

অমৃতসর, ৭ ডিসেম্বর (হি.স.): বালি চুরি নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের দাবি, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর চামকুর সাহিব বিধানসভা কেন্দ্র থেকেই বিগত কয়েকদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন চলছে। বালি উত্তোলনের ঘটনায় তদন্তের দাবি জানিয়ে কেজরিওয়াল বলেছেন, পঞ্জাবে আপ ক্ষমতায় এলেই বন্ধ হবে বালি চুরি।

মঙ্গলবার সকালে অমৃতসরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেছেন, “আমি দেখতে পাচ্ছি, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর চামকুর সাহিব বিধানসভা কেন্দ্র থেকেই বিগত কয়েকদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন চলছে। তিনি এ বিষয়ে জানেন, এমনটা তো নয়।” তদন্তের দাবি জানিয়ে কেজরিওয়াল আরও বলেছেন, “তাঁর বিরুদ্ধে বালি চুরির গুরুতর অভিযোগ রয়েছে। পঞ্জাব জানতে চায় তিনি কী বেআইনি বালি খননের মালিক, তাঁর অংশীদারিত্ব আছে না-কি অন্যদের সুরক্ষা প্রদান করছেন। সত্য প্রকাশ্যে আসা উচিত৷ আপ ক্ষমতায় এলে আমরা এসব শেষ করব৷ তদন্ত করা উচিত এবং এফআইআর নথিভুক্ত করা উচিত।”]

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top