News Flash

  • Home
  • Uncategorized
  • এবার নেপালেও মিলল ওমিক্রন, করোনার নয়া রূপে দু’জন সংক্রমিত
Image

এবার নেপালেও মিলল ওমিক্রন, করোনার নয়া রূপে দু’জন সংক্রমিত

কাঠমান্ডু, ৬ ডিসেম্বর (হি.স.):দক্ষিণ আফ্রিকা থেকে ঘুরতে ঘুরতে এবার নেপালেও পৌঁছে গেল করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। নেপালে দু’জনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে। সোমবার নেপাল সরকারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন বিদেশি নাগরিক এবং অপরজন তাঁর সান্নিধ্যে এসে ওমিক্রন প্রজাতিতে সংক্রমিত হয়েছেন। গত ১৯ নভেম্বর নেপালে এসেছিলেন ওই বিদেশি নাগরিক। দক্ষিণ আফ্রিকায় গত ৯ নভেম্বর সর্বপ্রথম ওমিক্রনের সন্ধান মিলেছিল।
নেপালের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, গত ১৯ নভেম্বর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে নেপালে এসেছিলেন ৬৬ বছরের একজন বিদেশি নাগরিক। তিনি ওমিক্রনে আক্রান্ত, তাঁর সান্নিধ্যে আসা ৭৭ বছরের একজন বৃদ্ধও করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। দু’জন সম্পূর্ণ টিকা নিয়েছেন। রবিবার রাতেই তাঁদের রিপোর্ট জানা যায়।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top