News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার নতুন মেয়র দীপক মজুমদার, শপথ ৯ ডিসেম্বর
Image

আগরতলার নতুন মেয়র দীপক মজুমদার, শপথ ৯ ডিসেম্বর

আগরতলা, ৬ ডিসেম্বর (হি.স.) : আগরতলা পুর নিগমের মেয়র হচ্ছেন দীপক মজুমদার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁর নামেই অনুমোদন দিয়েছেন। এদিকে ডেপুটি মেয়র পদে বিজেপি মহিলা মোর্চার মণিকা দাস দত্তের নাম প্রস্তাব করেছে। আগামী ৯ ডিসেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।


প্রসঙ্গত, পুর ও নগর সংস্থা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি বিরাট সাফল্য অর্জন করেছে। ২০টি পুর ও নগর সংস্থাই বিজেপির দখলে গেছে। আগরতলা পুর নিগমে ৫১টি আসনের সবকটিতেই বিজেপি জয়ী হয়েছে।

ফলাফল ঘোষণার পর থেকে পুর নিগমে মেয়র পদে দীপক মজুমদারের নাম সবচেয়ে বেশি চর্চায় ছিল। কারণ ইতিপূর্বে তিনি পুরপিতার দায়িত্ব সামলেছেন। ১৯৯৮ থেকে ২০০০ পর্যন্ত দু-বছরের জন্য তিনি আগরতলা পুর-প্রধানের দায়িত্ব সামলেছেন। তবে বিজেপির সদর জেলা সভাপতি ড. অলক ভট্টাচার্যের নামও মেয়র পদের জন্য চর্চা হচ্ছিল। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব মেয়র পদে দীপক মজুমদারের নামে সিলমোহর দিয়েছেন।


এদিকে, ডেপুটি মেয়র পদে মহিলা প্রার্থী চেয়েছিল বিজেপি। সে মোতাবেক বিজেপির মহিলা মোর্চা ডেপুটি মেয়র পদে মণিকা দাস দত্তের নাম প্রস্তাব করেছে। আগামী ৯ ডিসেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top