News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডের ঘটনায় সিট গঠন, এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ : অমিত শাহ
Image

নাগাল্যান্ডের ঘটনায় সিট গঠন, এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ : অমিত শাহ

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): নাগাল্যান্ডের ঘটনায় লোকসভায় বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নাগাল্যান্ডের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, নাগাল্যান্ডের ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাগাল্যান্ডের ডিজিপি ও কমিশনার। ভারত সরকার মর্মাহত বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “গাড়িতে থাকা ৮ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। পরে ভুল প্রমাণিত হয়। আহত অবস্থায় দু’জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেনাবাহিনী। গোটা ঘটনটি জানার পর স্থানীয় জনগণ সেনার ইউনিট ঘেরাও করে, দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং হামলা চালায়।” স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, “ওটিংয়ে বিচ্ছিন্নতাবাদীদের গতিবিধি সম্পর্কে জানতে পেরেছিল সেনাবাহিনী। সেই মতো সন্দেহজনক এলাকায় ২১ কমান্ডো অভিযান চালায়। একটি গাড়ি সেখানে পৌঁছয়, গাড়িটিকে থামতে বলা হয়েছিল কিন্তু গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় গুলি চালানো হয়।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, “একজন জওয়ানের মৃত্যু হয়েছে, অনেকজন জওয়ান আহত হয়েছেন। আত্মরক্ষা ও ভিড়কে ছত্রভঙ্গ করতেই সুরক্ষা বাহিনী গুলি চালায়। এতেই আরও ৭ জনের মৃত্যু হয়, কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নাগাল্যান্ডের এই ঘটনায় ভারত সরকার দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি এমামদের সমবেদনা।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, “রবিবারই সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক অবিলম্বে উত্তর-পূর্বের অতিরিক্ত সচিব ইনচার্জকে কোহিমায় পাঠিয়েছে, যেখানে তিনি সোমবার মুখ্য সচিব, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আধাসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয়।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, নাগাল্যান্ডের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাগাল্যান্ডের ডিজিপি ও কমিশনার। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top