News Flash

  • Home
  • Uncategorized
  • Killed : রেলে কাটা পড়ে মৃত্যু পঞ্চাশোর্ধ এক ব্যক্তির
Image

Killed : রেলে কাটা পড়ে মৃত্যু পঞ্চাশোর্ধ এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে রেলে কাটা পড়ে মৃত্যু পঞ্চাশোর্ধ এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম গোকুল প্রসাদ নুনিয়া।
বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে রেলে কাটা পড়ে রহস্যজনক ভাবে মৃত‍্যু হল পঞ্চাশোর্ধ এক ব‍্যাক্তির।মৃত ব্যক্তির নাম গোকুল প্রসাদ নুনিয়া।ঘটনা উত্তর জেলার পানিসাগর থানাধীন দেওছড়া গীতা মন্দির এলাকাতে।ঘটনার খবর পেয়ে ধর্মনগর রেল পুলিশ অকুস্হলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে।

এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়,পানিসাগর থানাধীন দেওছড়া গীতা মন্দির সংলগ্ন এলাকার স্হানীয় জনগণ সোমবার সাত সকালে গরু চরাতে গিয়ে রেল লাইনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান।মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় ধর্মনগর রেল পুলিশকে।ধর্মনগর থেকে রেল পুলিশ অকুস্হলে ছুটে এসে মৃতদেহটি সনাক্ত করে। জানা যায় মৃত ব্যক্তি স্হানীয় থানাধীন রামনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা গোকুল প্রসাদ নুনিয়া(৫১)।

পেশায় মৎস‍্য ব‍্যবসায়ী। মৃতদেহটি উদ্বার করে পানিসাগর হাসপাতালের মর্গ নিয়ে যায় রেল পুলিশ। ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। পাশাপাশি পরিবার সূত্রে জানা যায়,মৃত গোকুল প্রসাদ নুনিয়া অবিবাহিত ছিলেন। রবিবার বিকেলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আর ঘরে ফিরে আসেন নি।তবে মৃত ব‍্যক্তি কি ভাবে বাড়ি থেকে তিন কিমি দুরে গিয়ে রেলে কাটা পড়ল তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
ধর্মনগর রেল পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত করে দেখছে।

Releated Posts

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top