নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই শোইগুর সঙ্গে টু প্লাস টু বৈঠক করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টু প্লাস টু বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “প্রতিরক্ষা সহযোগিতা ভারত-রাশিয়া অংশীদারিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমার বিশ্বাস ভারত ও রাশিয়ার মধ্যে অংশীদারিত্ব সমগ্র অঞ্চলে শান্তি আনবে এবং এই অঞ্চলে স্থিতিশীলতা প্রদান করবে।”
সোমবার সকালে দিল্লির সুষমা স্বরাজ ভবনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই শোইগুকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী নিজেদের মধ্যে কিছু সময় কথা বলেন। পরে টু প্লাস টু বৈঠকে অংশ নেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেছেন, “উদীয়মান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ভারত-রাশিয়া বার্ষিক শিখর সম্মেলন দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আবারও নিশ্চিত করবে।”

প্রতিরক্ষা সহযোগিতা ভারত-রাশিয়া অংশীদারিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ : রাজনাথ সিং
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

















