News Flash

  • Home
  • Uncategorized
  • Complaints : বিশালগড় হাসপাতালে একাংশ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image

Complaints : বিশালগড় হাসপাতালে একাংশ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ বিশালগড় হাসপাতালে একাংশের স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ানের বিরুদ্ধে রোগীদের অভিযোগ দিন দিন বাড়ছে৷ হাসপাতালে নেবে রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা করাতে গিয়ে রোগীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ৷ বিশালগড় মহকুমা হাসপাতালের ল্যাবে ব্লাড টেস্ট করতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের৷
জানা যায় শনিবার দুপুর দেড়টা নাগাদ মহাকুমা হাসপাতালের ল্যাবে ব্লাড টেস্ট সহ বিভিন্ন ধরনের টেস্ট করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে রোগীদের৷ রোগীদের অভিযোগ প্রতিনিয়ত বিশালগড় মহকুমা হাসপাতালে রোগী ও রোগীদের পরিবারের লোকজনদের সাথে দুর্ব্যবহার করছে স্বাস্থ্যকর্মীরা৷


শেষ পর্যন্ত বিশালগড় মহাকুমা হাসপাতালের ল্যাবে টেস্ট না করেয়ে টেস্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন রোগী ও তাদের পরিবারের লোকজনরা৷ মহাকুমা হাসপাতালের ল্যাবে ব্লাড টেস্ট করে সঠিক টেস্টের কাগজ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন রোগীর আত্মীয় পরিজনরা৷ বিষয়টি নিয়ে শনিবার বিশালগড় মহকুমা হাসপাতালের ইমারজেন্সি বিভাগের সামনে দীর্ঘক্ষন ধরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্বাস্থ্যকর্মী ও টেস্ট করাতে আসা রোগীরা৷ পরবর্তী সময়ে তাদের বাকবিতণ্ডা দেখে বিশালগড় মহাকুমা হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীরাও ছুটে আসে৷


বিশালগড় মহকুমা হাসপাতালে ল্যাবে থাকা কর্মী রোগীকে আগরতলা থেকে ব্লাড টেস্ট করতে হবে তাদের জানিয়ে দেয়৷এখানে টেস্ট হবেনা বলে সাফ জানিয়ে দেন৷ তা নিয়ে রোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়৷ এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে৷ সেদিকে তাকিয়ে রয়েছে রোগীর আত্মীয় পরিজনরা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top