News Flash

  • Home
  • Uncategorized
  • Recovered : যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার মোহনপুরে
Image

Recovered : যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার মোহনপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। শনিবার ভোর রাতে মোহনপুরের জগৎপুর এলাকা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম সুমন সরকার।
শনিবার সকালে মোহনপুরের জগতপুর এলাকা থেকে এক যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মৃত যুবকের নাম সুমন সরকার। বয়স ৩৮।সে মোহনপুরের তারাপুর এলাকার কাছিমমারা পাড়ার বাসিন্দা।স্থানীয় লোকজনরা এদিন ভোরে এলাকার মূল সড়কের উপর মাথা থেতলানো অবস্থায় যুবকটির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিধাই থানার পুলিশ সহ মোহনপুর দমকল বিভাগের কর্মীরা।দেহটিকে উদ্ধার করে সাথে সাথেই নিয়ে আসা হয় মোহনপুর হাসপাতালের মর্গে।মৃতদেহের পাশে পড়ে ছিল একটি বাইসাইকেল ও ব্যাগ।দ্রুতগামী গাড়ির চাপায় যুবকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে নানা প্রশ্ন উঁকি ঝুঁকি দিচ্ছে। মৃত যুবকের পিতা অখিল সরকারের বক্তব্য পুলিশ সঠিক তদন্ত করুক।উনি আরও জানান, ছেলে সুমন সরকার গতকাল অর্থাৎ শুক্রবার রাতে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়ে যায় জগৎপুর এলাকাতে কালিপূজোর নেমন্ত্রন্ খেতে সিধাই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পথদুর্ঘটনাতেই যুবকের মৃত্যু হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top