News Flash

  • Home
  • Uncategorized
  • ওমিক্রন আতঙ্কে বাতিল হচ্ছে না সফর, দক্ষিণ আফ্রিকা যাচ্ছে টিম ইন্ডিয়া : জয় শাহ
Image

ওমিক্রন আতঙ্কে বাতিল হচ্ছে না সফর, দক্ষিণ আফ্রিকা যাচ্ছে টিম ইন্ডিয়া : জয় শাহ

মুম্বই, ৪ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। শনিবার জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। জয় শাহ জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছে, ভারতীয় দল সেখানে গিয়ে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। বাকি চারটি টি-টোয়েন্টি ম্যাচ পরে হবে।’’

ডেল্টার চেয়েও অনেক বেশি সংক্রামক বলা হচ্ছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনকে। যে কারণে সারা বিশ্বে ফের আতঙ্ক তৈরি হয়েছে। আর দক্ষিণ আফ্রিকায় যে-হেতু এর উৎপত্তি, সেখানকার সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে চাইছে অনেক দেশ। তার মধ্যে টিম ইন্ডিয়া কীভাবে ক্রিকেট সফরে দক্ষিণ আফ্রিকা যাবে, তা নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন, দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট সফরে যাচ্ছেন কোহলিরা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top