News Flash

  • Home
  • Uncategorized
  • ছুটি নিয়ে বিবাদ, সহকর্মীর গুলিতে ঝাজরা দুই টিএসআর জওয়ান, নিহত এক, আশঙ্কাজনক এক
Image

ছুটি নিয়ে বিবাদ, সহকর্মীর গুলিতে ঝাজরা দুই টিএসআর জওয়ান, নিহত এক, আশঙ্কাজনক এক

আগরতলা, ৪ ডিসেম্বর (হি. স.) : সাত সকালে হত্যালীলা চলল টিএসআর ক্যাম্পে।সহকর্মীর গুলিতে ঝাজরা হয়েছেন দুই টিএসআর জওয়ান। তাতে একজনের মৃত্যু হয়েছে। অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সিপাহীজলা জেলায় কোনাবন স্থিত ওএনজিসির গ্যাস গ্যাদারিং স্টেশনে ওই ঘটনায় ঘাতক টিএসআর জওয়ান অস্ত্র সহ থানায় আত্মসমর্পণ করেছেন।


পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে নয়টা নাগাদ কোনাবন গ্যাস গ্যাদারিং স্টেশনে টিএসআর রাইফেলম্যান সুকান্ত দাসের ছুড়া গুলিতে সুবেদার মার্কা সিংহ জমাতিয়ার দেহ ঝাজরা হয়ে গেছে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। অপর টিএসআর নায়েক সুবেদার কিরণ জমাতিয়াও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রথমে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্ত, চিকিত্সকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেছে। তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।


পুলিশ সুত্রে খবর ঘাতক টিএসআর রাইফেলম্যান সুকান্ত দাসের স্ত্রী মল্লিকা রিয়াং পুলিশ কনস্টেবল পদে আর কে পুর থানায় কর্মরত রয়েছেন। সম্প্রতি সুকান্ত দাস ছুটির আবেদন জানিয়েছিলেন। কিন্ত তাঁর আবেদন মঞ্জুর হওয়ার বদলে তাঁকে প্রশিক্ষণে পাঠিয়ে দেন। ধারণা করা হচ্ছে, ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় প্রচন্ড মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। যার ফলে ওই সাংঘাতিক ঘটনা করেছেন তিনি।


এদিকে, দুই সহকর্মী গুলিতে ঝাজরা করে মধুপুর থানায় গিয়ে অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন সুকান্ত দাস। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। ছুটি নিয়ে বিবাদের জেরেই হয় হত্যালীলা সংগঠিত হয়েছে, না তার পেছনে অন্য কারণ লুকিয়ে রয়েছে, পুলিশ তার তদন্ত শুরু করেছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top