News Flash

  • Home
  • Uncategorized
  • পুরসভা নির্বাচন বিগ জিরো নিশ্চিত, পঞ্চায়েতেও ঘটনার পুনরাবৃত্তি : সিপিএম-কে তোপ তৃণমূলের
Image

পুরসভা নির্বাচন বিগ জিরো নিশ্চিত, পঞ্চায়েতেও ঘটনার পুনরাবৃত্তি : সিপিএম-কে তোপ তৃণমূলের

কলকাতা, ৪ ডিসেম্বর (হি. স.) : পুরসভা নির্বাচন বিগ জিরো নিশ্চিত, পঞ্চায়েতেও ঘটনার পুনরাবৃত্তি। প্রায় এই ভাষাতেই শনিবার সিপিএম-কে তোপ দাগল তৃণমূল। দলের মুখপত্র ‘জাগো বাংলায়’ সম্পাদকীয়র শিরোনাম করা হয়েছে ‘জাদুঘরে সিপিএম’।

কংগ্রেস কিংবা বামফ্রন্ট, দলীয় মুখপত্রে বিরোধীদের তুলোধোনা করা থেকে অব্যাহতি নিচ্ছে না তৃণমূল। কংগ্রেস ব্যর্থ, ইউপিএ শেষ এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কংগ্রেসের দল ধরে রাখা সমস্যা বলে দাবি করেছিল তৃণমূল। ‘জাগো বাংলায়’ কংগ্রেস ‘ডিপফ্রিজে’ বলে তৃণমূলের বক্তব্য, “কংগ্রেসের মধ্যে সেই ঝাঁঝটাই কমে গিয়েছে।” এবার সিপিএমকে নিশানা করল ঘাসশিবির।

মুখপত্রে বলা হয়েছে, রাজ্য থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বামেরা। একুশের নির্বাচনে খুব খারাপ ফল, স্বাধীনতার পর এই প্রথম বিধানসভায় নেই বামেরা। বিধানসভা থেকে লোকসভা- সব লড়াইতেই তাদের নিট ফল শূন্য। এই ভাষাতেই রাজ্য বামেদের কটাক্ষ করা হয়েছে ‘জাগো বাংলা’-য়।

শনিবার সম্পাদকীয়তে লেখা হয়, ”কলকাতার ধর্মতলা চত্বরে প্রায় শতাব্দীপ্রাচীন বহু বাড়ি রয়েছে। তার মধ্যে একটি সাদা বাড়ি, যাকে কলকাতার মানুষ জাদুঘর হিসেবেই জানেন। সেই জাদুঘরেই নিজেদের নাম খোদাই করে রাখার জন্য চ্যালেঞ্জ নিয়েছে রাজ্যের বামেরা। ২৩৬ থেকে এখন তারা আক্ষরিক অর্থেই শূন্য। বিধানসভায় শূন্য। লোকসভায় শূন্য। কলকাতা পুরসভা নির্বাচন শেষ হলে সেখানেও বিগ জিরো নিশ্চিত। পঞ্চায়েতেও ঘটনার পুনরাবৃত্তি।’”

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top