News Flash

  • Home
  • Uncategorized
  • ৮৮ বছরে জীবনাবসান, প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল কে রোসাইয়া
Image

৮৮ বছরে জীবনাবসান, প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল কে রোসাইয়া

হায়দরাবাদ, ৪ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হলেন একীভূত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল কোণিজেতি রোসাইয়া। শনিবার সকালে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে প্রবীণ এই কংগ্রেস নেতার বয়স হয়েছিল ৮৮ বছর। শনিবার সকালে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন রোসাইয়া। তাঁকে নিয়ে যাওয়া হয় হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে, সেখানেই জীবনাবসান হয়েছে তাঁর।

২০১১ সালের ৩১ আগস্ট থেকে ২০১৬ সালের ৩০ আগস্ট পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন কে রোসাইয়া। ১৯৬৮ সালে এমএলসি হিসেবে রোসাইয়ার রাজনৈতিক জীবনে পথচলা শুরু হয়েছিল। ওয়াই এস রাজশেখরের প্রয়াণের পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কে রোসাইয়া। ওই বছরের ৩ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর অবধি অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন তিনি।

রোসাইয়ার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। প্রবীণ কংগ্রেস নেতার পরিজনদের প্রতি শোক ব্যক্ত করেছেন চন্দ্রশেখর রাও। শোকপ্রকাশ করেছেন অনেক কংগ্রেস নেতা। রোসাইয়ার প্রয়াণে রাজনৈতিক জগতে শুন্যতা সৃষ্টি হয়েছে বলে অনেকের মত।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top