News Flash

  • Home
  • Uncategorized
  • ছুটি-বিবাদ, সহকর্মীর গুলিতে ঝাঁজরা দুই টিএসআর জওয়ানের মৃত্যু, মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ, ক্ষতিপূরণ ঘোষণা
Image

ছুটি-বিবাদ, সহকর্মীর গুলিতে ঝাঁজরা দুই টিএসআর জওয়ানের মৃত্যু, মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ, ক্ষতিপূরণ ঘোষণা

আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.) : শনিবার সাতসকালে হত্যালীলা চলেছে টিএসআর ক্যাম্পে। সহকর্মীর গুলিতে ঝাঁজরা হয়েছেন দুই টিএসআর জওয়ান। গুলিবিদ্ধ হয়ে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। অপরজনকে হাসপাতালে ভরতি করা হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। সিপাহিজলা জেলার কোণাবনে অবস্থিত ওএনজিসির গ্যাস গ্যাদারিং স্টেশনে সংগঠিত এই ঘটনায় ঘাতক টিএসআর জওয়ান অস্ত্র সহ থানায় আত্মসমর্পণ করেছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কর্তব্যরত অবস্থায় দুই টিএসআর জওয়ানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মৃতের পরিবারদের ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ এবং সরকারী সহায়তার ঘোষণা দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে নয়টা নাগাদ কোণাবন গ্যাস গ্যাদারিং স্টেশনে টিএসআর রাইফেলম্যান সুকান্ত দাসের ছোঁড়া গুলিতে সুবেদার মার্কা সিংহ জমাতিয়ার দেহ ঝাঁজরা হয়ে গেছে। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেছেন। অপর টিএসআর নায়েক সুবেদার কিরণ জমাতিয়াও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রথমে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকরা পরীক্ষা করে জানিয়েছেন, পথেই তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ঘাতক টিএসআর রাইফেলম্যান সুকান্ত দাসের স্ত্রী মল্লিকা রিয়াং পুলিশ কনস্টেবল পদে আরকেপুর থানায় কর্মরত। সম্প্রতি সুকান্ত দাস ছুটির আবেদন জানিয়েছিলেন। কিন্তু তাঁর আবেদন মঞ্জুর হওয়ার বদলে তাঁকে প্রশিক্ষণে পাঠিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। যার ফলে সাংঘাতিক ঘটনা সংগঠিত করেছেন তিনি।
এদিকে, দুই সহকর্মীকে গুলিতে ঝাঁজরা করে বাইক চালিয়ে মধুপুর থানায় গিয়ে অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন সুকান্ত দাস। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ছুটি নিয়ে বিবাদের জেরেই এই হত্যালীলা সংগঠিত হয়েছে, না-তার পেছনে অন্য কারণ লুকিয়ে রয়েছে, এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দুই টিএসআর জওয়ানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় লেখেছেন, আজ কর্তব্যরত অবস্থায় টিএসআর-র সুবেদার মার্কা সিংহ জমাতিয়া এবং নায়েক সুবেদার কিরণ জমাতিয়ার মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সাথে তিনি ঘোষণা দেন, ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে দুই মৃতের পরিবারদের ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, তাঁরা ডাই-ইন-হারনেস স্কিমের অধীনেও সুবিধা পাবেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top