News Flash

  • Home
  • Uncategorized
  • World Disability Day : সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত
Image

World Disability Day : সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। শুক্রবার রাজ্য নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। এ উপলক্ষে ঊনকোটি জেলার ফটিকরায়ে ভ্যানগার্ড ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার বিশ্ব প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি ঊনকোটি জেলার বিভিন্ন জায়গায় প্রতিবন্ধীদের জন্য সরকারী বেসরকারীভাবে অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান।

এদিন জেলার ফটিকরায়ে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরন করে স্থানীয় ভেনগার্ড ক্লাবের সদস্যরা। এলাকার প্রায় একশোজন শারিরিক প্রতিবন্ধীর হাতে এদিন শীতবস্ত্র তুলে দেয় ক্লাব কর্মকর্তারা। উপস্থিত ছিলেন জিলা সভাধিপতি অমলেন্দু দাস,ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস,ক্লাব সভাপতি প্রতাপ দেব,ক্লাব সম্পাদক সহ অন্যান্যরা।অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান জিলা সভাধিপতি।পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি অবিভাবক সহ প্রত্যেকের যত্নবান হবার পরামর্শ দেন তিনি। ভ্যানগার্ড ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন আগামী দিনেও প্রতিবন্ধীদের কল্যাণে তাদের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গুলিকে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top