News Flash

  • Home
  • Uncategorized
  • Suicide in Tripura : ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মঘাতী স্কুল পড়ুয়া ছাত্র
Image

Suicide in Tripura : ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মঘাতী স্কুল পড়ুয়া ছাত্র

আগরতলা, ৩ ডিসেম্বর (হি. স.) : ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মঘাতী হলেন দ্বাদশ পড়ুয়া ছাত্র। নিজ ঘরেই ওই ছাত্র ফাঁসিতে আত্মঘাতী হয়েছে। আজ সকালে সিপাহীজলা জেলায় বিশালগড় থানাধীন নারাউড়া এলাকায় প্রদীপ সরকারের ঝুলন্ত মৃতদেহ দেখে তার বাবা-মা বুক চাপড়ে কাঁদছেন।


জানা গেছে, বিশালগড় জাঙ্গালিয়া স্কুলে দ্বাদশ শ্রেণীতে পাঠরত প্রদীপ সরকার মেধাবী ছাত্র ছিলেন। সম্প্রতি একটি মেয়ের সাথে তার ভালবাসার সম্পর্ক তৈরী হয়। কিন্ত, বাড়ির লোকেরা তাতে তীব্র আপত্তি করেন। পড়াশুনার বদলে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়া বরদাস্ত করা হবে না, এমনটা তাকে জানানো হয়েছিল। এরপরই অভিমানী ওই নাবালক আত্মহত্যার পথ বেছে নিয়েছে।


আজ সকালে বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগে নিজ ঘরে গলায় গামছা বেঁধে ফাসিতে আত্মহত্যা করেছে প্রদীপ সরকার। বাড়ি ফিরে তার পরিবারের সদস্যরা ঝুলন্ত মৃতদেহ দেখে চিত্কার শুরু করেন। তাঁকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান তাঁরা। কিন্ত, কর্তব্যরত চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা দেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের ময়না তদন্ত করেছে এবং তারপর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে।


স্কুল পড়ুয়া ছাত্রের এভাবে আত্মহত্যায় এলাকাবাসী হতবাক হয়ে পড়েছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে, ওই আত্মহত্যার ঘটনা অভিভাবকদের নিঃসন্দেহে দুশ্চিন্তায় ফেলবে। কারণ, এই বয়সে ছেলে-মেয়েরা আবেগের বশীভূত হয়ে অনেক ক্ষেত্রেই ভুল প্রদক্ষেপ নিচ্ছে। যার মাশুলও তাঁদের গুনতে হচ্ছে। কিন্তু, অনভিপ্রেত এই সমস্যার সমাধান কেউই খুঁজে বের করতে পারছেন না। ফলে, বহু অবুঝ প্রাণ এভাবেই ঝড়ে গেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top