News Flash

  • Home
  • Uncategorized
  • পুরভোটে নিরাপত্তা চূড়ান্ত করতে সোমবার বৈঠকে নির্বাচন কমিশন
Image

পুরভোটে নিরাপত্তা চূড়ান্ত করতে সোমবার বৈঠকে নির্বাচন কমিশন

কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স) : পুরসভার ভোটে প্রতিটি বুথের নিরাপত্তায় কড়া নজর। ভোটে কলকাতা সশস্ত্র বাহিনী থেকে ভোটারদের লাইনে নজরদারিতে খুঁটিনাটি বিষয়ে কড়া রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর পুরভোটের আগে নিরাপত্তা চূড়ান্ত করতে সোমবারই বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বুথে বুথে বাহিনী বিন্যাস করা হবে, তা স্থির হতে পারে সেখানেই।


কলকাতা পুরসভার ১৪৪ টি বুথে ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেদিকে কড়া নজর রয়েছে নির্বাচন কমিশনের। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুরসভার পুলিশ কমিশনারকে ডেকে নিরাপত্তার বিষয়টি জানতে চান নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেইমতো রাজ্য পুলিশের তরফে বিস্তারিত তথ্য দিয়ে জানানো হয়, রাজ্য পুলিশ দিয়েই ভোট নির্বিঘ্নে করা সম্ভব। প্রতিটি বুথের কোথায়, কত বাহিনী মোতায়েন করা হবে, তার ব্লুপ্রিন্ট তৈরি রয়েছে কি না, তা জানতে চায় কমিশন।


সেসব স্থির করতেই সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ভারচুয়ালি সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ডিজি ও সিপির। নাকা চেকিং, কুইক রেসপন্স টিম, ভোটের লাইনে নজরদারি – এসবের জন্য কোথায়, কত পুলিশ মোতায়েন করা হবে, স্পর্শকাতর বুথেই বা ক’জন সশস্ত্র পুলিশ থাকবে, তা নিয়ে আলোচনা হতে চলেছে সোমবারের বৈঠকে। কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক তথা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উল্গানাথন ওইদিন নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় পরিকল্পনার নীল নকশা কমিশনের কাছে পেশ করতে পারেন। সমস্ত তথ্য হাতে পেলে সোমবারই পুরভোটের নিরাপত্তায় বাহিনী বিন্যাস চূড়ান্ত হওয়ার সম্ভাবনাই বেশি।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top