News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron : ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিশেষ সতর্কতা রেলের, জারি হল নতুন নির্দেশিকা
Image

Omicron : ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিশেষ সতর্কতা রেলের, জারি হল নতুন নির্দেশিকা

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স) : করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারতীয় রেল। রেলওয়ে বোর্ড শুক্রবার ওমিক্রন সংক্রমণ রুখতে একাধিক নির্দেশিকা জারি করেছে। বিভিন্ন রেলওয়ে ডিভিশনের জেনারেল ম্যানেজারদের রেলওয়ে বোর্ডের স্বাস্থ্য সংক্রান্ত এক্সিকিউটিভ ডিরেক্টর কে শ্রীধর এক চিঠিতে নানা নির্দেশ দিয়েছেন।


রেলের বিভিন্ন ডিভিশনকে কোভিড নিয়মাবলী মেনে চলতে রাজ্য সরকারগুলির সঙ্গে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে রেলওয়ে বোর্ডের তরফে। পাশাপাশি, চিকিৎসার জন্য পিপিই কিটস এবং ওষুধপত্রের এক মাসের মজুত (স্টক) রাখতে বলা হয়েছে।


দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নীরজ কুমার শুক্রবার জানিয়েছেন, তাঁরা রেলওয়ে বোর্ডের নতুন নির্দেশ মেনে চলবেন। এর পাশাপাশি তিনি জানান দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীদের সচেতন করার পাশাপাশি সংক্রমণ রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বৃহস্পতিবারই প্রথম ভারতে ওমিক্রন সংক্রমণের কথা জানিয়েছে। কর্নাটকে দু’জনের দেহে করোনার নয়া রূপের হদিশ মিলেছে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top